প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম সভা অনুষ্ঠিত

আমানত করিম
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পূর্ব ডোংরা শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ২ দিন ব্যাপী ১৯ তম বার্ষিক ধর্মীয় সভা সুন্দর ও সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে।
(২২ ও ২৩ জানুয়ারী ১ম দিবস বাদে ফজর মুরুব্বীদের ইছালে ছওয়াব উপলক্ষে খতমে কুরআন সাংস্কৃতিক অনুষ্ঠান কুরআন তেলাওয়াত,হামদ,নাত, যৌথ সংগীত,ক্বেরাত, আজান ও অভিভাবকদের ড্র সহ ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাদে মাগরিব বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দ্বিতীয় দিবসে বাদে ফজর হতে বিভিন্ন বিষয়ে উপর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন ধর্মীয় আলোচকরা।
এসময় মাদ্রাসার চারটি ফান্ডের বাৎসরিক আয় ব্যয়ের হিসেব এলাকাবাসী ও উপস্থিত সকলের উদ্দেশ্য উপস্থাপন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান।
শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার সভাপতি আজম ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জোবাইর আহমদ, মাস্টার লোকমান হাকিম, মাওলানা দেলোয়ার,এপিপি এডভোকেট ফরিদুল আলম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তারেকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস.এ রাসেল, মেম্বার রশিদ আহমদ,প্রবাসী পরিষেদর সহ সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, প্রবাসী পরিষেদর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সমাপনী বক্তব্য রাখেন অত্ত মাদ্রাসার উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার, সাদ্দাম হোসেন, মেম্বার নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল, ডিলার মনছুর, প্রাক্তান ছাত্র পরিষদের সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম, প্রাক্তান ছাত্র পরিষদের সহ সভাপতি মোহসীন সিকদার মানিক
সহ সাবেক ছাত্র ছাত্রী ও অভিভাবক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সকলের সুস্থতা কামনায় দেশ ও জাতীর কাল্যাণে আখেরী মোনাজাত করেন মুফতি সিকান্দার আল কাদেরী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।