প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

মোঃ শাহিনূর ইসলাম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের নব নির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন করেন,
আজ (২৪ জানুয়ারি) শনিবার
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাহমুদুর রহমান তরফদার।
গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন উদ্যোগ গজনীর পর্যটন সম্ভাবনা সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন পরবর্তী সময়ে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে উপস্থিত জনগণকে সচেতন করা হয়।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী জনাব আশরাফুল আলম রাসেল, এসিল্যান্ড ঝিনাইগাতী মিজ্ অনিন্দিতা রানী ভৌমিক সহ সুধীবৃন্দ ও বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে গন ভোট সম্পর্কে সচেতনতা মুলক প্রচারণার দিক নিদর্শনা আলোচনা রাখেন ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।