প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃফরমান উল্লাহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ জানুয়ারি)বিকালে কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে কটিয়াদী বাসস্ট্যান্ডে খান এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে কিশোরগঞ্জ -২(পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে অংশ গ্রহন করে।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২(পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ সহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ।
বক্তরা বলেন নির্বাচন নিয়ে জামাত ষড়যন্ত্র করছে। জামাত সহজ সরল ভোটারদেন নিকট থেক NID ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে বলে অভিযোগ করেন। জামাতের যেকোন ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সকলকে আরো সর্তক থাকতে হবে। নেতৃবৃন্দ বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে এডভোকেট জালাল উদ্দিনকে জয়যুক্ত করার আহবান জানান।
পথসভা শেষে ধানের শীষের মিছিল কটিয়াদী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।