প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারীগণকে প্রশিক্ষণ প্রদান

মোঃ আব্দুল আজিজ
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর নিয়ামতপুরে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের ২৪জানুয়ারী শনিবার সকাল ৯:০০টায় প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে আজ নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনার সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৭৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৭৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৮০ জন প্রিজাইডিং অফিসার, ৪৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪৯ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।