প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠান শুরু

সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর শহরে, সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপি জনকালো অনুষ্ঠান আরম্ভ হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি শুক্লা পঞ্চমী তিথিতে,হিন্দু পুরান মতে,বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা শুরু হয়, সূর্যোদয়ের পূর্ব থেকেই চলে বিকেল ০৫টা পর্যন্ত। পূজার্চনা, আরতি,অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে, পূজার ধর্মীয় আচার -অনুষ্ঠান শেষ হয়। সন্ধা থেকে মন্দিরে মন্দিরে শুরু হয়,বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান -শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে গান ও রং-বেরঙের আলোক সজ্জায়, মাদারীপুর শহরটি অপরুপ রুপ ধারন করে।মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা উপভোগ করতে,দেশের বিভিন্ন জেলা থেকে বহু দর্শনার্থী ছুটে আছেন। সবচেয়ে সুন্দর ও তাৎপর্যপূর্ন অনুষ্ঠানের আয়োজন করেন অনুভব বহুমূখী সমব্যয় সমতি লি:।তাঁরা চারটি ইভেন্ট শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,মাদারীপুর জেলার পূজা উৎযাপন কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক শ্রী প্রানোতোষ মন্ডল।অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীর সদর থানার অফিসার্স ইনচার্জ, সাবেক প্রধাব শিক্ষক শ্রী সুকুমার রায় ও অনুভবের নেতৃবৃন্দ। এছাড়াও উওোরন ক্লাব,শিশুযাগরন ক্লাব,ফ্রেন্ড ক্লাব,কিশলয় ক্লাব,নবারুন ক্লাব,এিনয়ন ক্লাব, বলরামদেব মন্দির সহ বেশ কিছু মন্দির জাঁকজমক ভাবে ১ম দিনের অনুষ্ঠান সম্পন্ন করেছে।আজ অনুষ্ঠানের দ্বিতীয় রাত্র।আজকে সবচেয়ে বেশি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে বলে ধারনা করা হচ্ছে। আয়োজক বৃন্দ বলেন বিগত বছর গুলোতে দ্বিতীয় রাত্রে সবচেয়ে বেশি জমকালো অনুষ্ঠান হয়েছে। এবছর রাজনৈতিক অবস্থা বিবেচনা করে তৃতীয় রাত্রের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে,তাঁর পরিবর্তে স্বস্ব মন্দিরে অনুষ্ঠান পরিচালিত হবে।শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে নিছিদ্র নিরাপওা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপূর্নভাবে অনুষ্ঠান সমাপ্ত হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।