প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

মেহেদী হাসান
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষকদের কাছে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে। এ
উপজেলায় বোরো ধানের পাশপাশি সরিষার আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে অনেক জমিতে সরিষা চাষ করা হয়েছে। স্থানীয় কৃষকরা এ ফসল চাষে উৎসাহী হয়ে উঠছেন। গত বছরে সরিষার ভালো দাম পাওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ২ টায় নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের হাতিশাল গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় বিস্তৃত জমিতে শুধু সরিষার চাষ। সরিষা চাষী মোঃ ইকবাল হোসেন বলেন ❝১০ বিঘা জমিতে সরিষা চাষ করেছি এবং আবহাওয়া অনূকূল থাকলে আশাকরি বাম্পার ফলন হবে।❞
তিনি আরো জানান, সরকারি সুযোগ-সুবিধা পেলে এ এলাকার চাষিরা আরও বেশি সরিষা উৎপাদন করতে পারবেন।
পুটিমারা ইউনিয়নের এক কৃষক বলেন, ❝পাঁচ বছর ধরে সরিষা চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছি।❞
এদিকে জয়পুর ইউনিয়নের এক কৃষক সরিষা বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন।
নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন ❝সরিষার চাষ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সরিষা চাষ স্বল্প সময়ে উৎপাদনশীল ও অল্প খরচে একটি লাভ জনক রবিশস্য ফসল হওয়ায় উপজেলায় দিন দিন এর চাষ জনপ্রিয় হয়ে উঠছে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।