প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা আটক

মোঃ সিদ্দিকুর রহমান মান্না
বরগুনার বামনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ যৌথবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ১০টায় বরগুনার বামনা উপজেলার বামনা ইউনিয়ন এর তুলাতলা বাজার এলাকার কালিকাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ যৌথবাহিনী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোসাঃ সালমা বেগম (৪৫) কে ইয়াবা, গাজা, নগদ টাকা ও ৫ টি মোবাইল সেটসহ গ্রেফতার করে। বামনা থানা সূত্রে জানা যায় গত ২০২৫ তাকে ব্যাপক মাদক দ্রব্যসহ আটক করা হয়ে ছিল। আটককৃত মোসাঃ সালমা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানায় হস্তান্তর করা হয়।বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ যৌথবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।