প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

সাইদার ইসলাম
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টায় স্টেশনের পশ্চিম পাশে একটি অফিস কক্ষে ভাস্কর্য ও সংগীত শিল্পী এমআই মিঠুর ব্যক্তিগত উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় ও কেন্দ্রীয় জাসাস কমিটির সমন্বয়ক, উপজেলা দু:স্থ কল্যাণ সংস্থার সভাপতি ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠুর সভাপতিত্বে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বড় মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব,পৌর মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে অসহায় শীর্তাত মানুষের মাঝে ৩২০ টি কম্বল ও ২০০ টি সোয়েটার বিতরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।