মোঃ সাইফুল ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দারুত তাকওয়া লি-তাহফীজিল কুরআনিল কারীম মাদরাসায় হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ী ও সনদ প্রদান উপলক্ষে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বটতলী রুস্তম হাটস্থ হাজী ইমাম শপিং সেন্টারের আলভী কমিউনিটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালক হাফেজ মো. মহিউদ্দীনের সভাপতিত্বে এবং শিক্ষক হাফেজ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দীন সাওদাগর। প্রধান আলোচক ছিলেন কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজী, সেক্রেটারি মাওলানা সৈয়দ নুর আনোয়ারী, হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী মো. নেজাম উদ্দীন সাওদাগর, মাওলানা আবুল কালাম, বখতিয়ারপাড়া তরলীলুল কুরআন মাদরাসার ছদরে মুহতামিম ক্বারী ইসহাক, ক্বারী মাওলানা আবু বকর, বটতলী নুরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দীন, আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, উপদেষ্টা মাওলানা ক্বারী ফোরকান, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ আলাউদ্দিন, বটতলী মদিনা হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ৩১ জন শিক্ষার্থীকে পাগড়ী ও সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৫ জন শিক্ষার্থী এ মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. কামরুউদ্দীন বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানি ও সকলের সহযোগিতায় ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৯৫ জন শিক্ষার্থী কুরআনের হিফজ সম্পন্ন করেছে। আজ আরও ৩১ জন হাফেজকে সসম্মানে বিদায় জানানো হলো। আমাদের শিক্ষার্থীরা থানা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। সকলের দোয়া ও সহযোগিতায় আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
অনুষ্ঠান শেষে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।