
ইমরান
জামালপুর সংসদীয় আসন ৩ মেলান্দহ মাদারগঞ্জ বাসীর প্রাণপ্রিয় জননেতা ধানের শীষের কান্ডারী জনাব মোস্তাফিজুর রহমান বাবুল বিএনপির ধানের শীষ প্রতীক পেয়ে মেলান্দহ বাজার থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। আজ বাদ আসর মেলান্দহ মডেল মসজিদের সামনে থেকে মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয়। এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু, পৌর বিএনপির সভাপতি জনাব মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সিনিযর যুগ্ন সাধারণ সম্পাদক নূরল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হেসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সিবলু ফকির সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবিন্দ। এ সময় জনাব মোস্তাফিজুর রহমান বাবুল মেলান্দহ বাসীর কাছে ধানের শীষ মার্কায় ভোটারের ভোট ও সবার দোয়া চান।