প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

লামা ২নং সদর ইউনিয়নের সাধারণ মানুষ সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বিভিন্নভাবে ক্ষমতা দেখিয়ে মানুষকে ভয়-ভীতি দেখান। বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে হয়রানি মারদোর এরকম চাঞ্চল্যকর তথ্য হাতে এসে পৌঁছেছে । অনুসন্ধান করে দেখা যায় তিনি একজন গরু চোর হাকিমের কথার উপর ভিত্তি করে এলকার কয়েকজন স্বচ্ছ যুবকে বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি শিকার হয়েছে।
অনুসন্ধানে দেখা যায় চোরকে বিভিন্নভাবে মৃত্যু ও মামলার হুমকি দিয়ে কয়েকজন স্বচ্ছ যুবকের নাম
স্বীকারোক্তি নেই। মোঃ হান্নান, মো সাকিব সহ মোট তিনজনের নাম উল্লেখ করেন। গরু চোর হাকিম বলেন আমার থেকে এই তিনজনের নাম জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়। এই তিনজন ব্যাক্তি কোন ভাবে চুরির সাথে জড়িত ছিল না ও তাদের সাথে আমার কোন প্রকার যোগাযোগ ছিল না জোরপূর্বক মোজাম্মেল তাদের নাম স্বীকারোক্তি নেই। গরু চোর হাকিম বলেন আমি মোজাম্মেলের নামে বিভিন্ন জায়গায় বিচার দিয়েছি এবং থানায় অভিযোগ করেছি।
আবু বক্কর নামে এক ব্যক্তি বলেন মোজাম্মেল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হয়রানি করে আসতেছেন। এর আগেও কয়েকজন যুবককে ও হয়রানি করেন। পরে উপরোক্ত ডকুমেন্ট দিতে না পারায় মোজাম্মেলকে সামাজিক ভাবে সতর্ক করেন ও তার থেকে একটি স্ট্যাম্প নেন। সে যেন পরবর্তীতে কাউকে হয়রানি করতে না পারে।
একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন মোজাম্মেল এরকম দীর্ঘদিন ধরে মানুষকে হয়রানি করা তার পেশায় পরিনত হয়ে গেছে। এলাকাবাসীরা বলেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন এরকম সন্ত্রাসী ও প্রতারককে আইনের আওতায় আনা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।