প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
শহীদ জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন কেন্দ্রীয় নেতা খোকন

সাব্বির হোসাইন আজিজ
শহীদ জুলাই যোদ্ধা সৈয়দ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
গণসংযোগকালে তিনি খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, কৃষক দলের সদর উপজেলা শাখার সদস্য সচিব এস এম রোমান সম্রাট, মাদারীপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আজিজুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।