প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্তার

মোঃ মশিউর রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার স্থানীয় বিএনপি নেতাদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যগুলো যাচাই-বাছাই শেষে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর গোলাম মোস্তফাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে ওই মন্তব্যগুলো করা হয়েছিল। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য ও অশালীন কনটেন্ট প্রচারের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।