প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

রাসেল মাহমুদ
কোনা বাড়ি যমুনা গ্রুপে শ্রমিক অসন্তোষ। চলছে কর্মবিরতি বিক্ষোভ এবং রাস্তা অবরোধ। এ বিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে শ্রমিকরা জানান বেতন দেরিতে প্রদান এবং বাৎসরিক ছুটির টাকা নিয়ে নয় ছয় করাতে তারা কর্মবিরতি দিয়েছে। তারা আরো বলেন কোম্পানি থেকে ছুটির টাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোম্পানির ডিরেক্টর তাদের টাকা দিচ্ছেনা। তাই ডিরেক্টরকে প্রত্যাহার, সময় মত বেতন এবং বাৎসরিক ছুটির টাকার দাবিতে ২২শে জানুয়ারি ২০২৬ সকাল থেকে কোনাবাড়ী কাশিমপুর রোড অবরোধ করেন যমুনা গ্রুপের শ্রমিকরা। তাদের দাবি মানা না হলে তাদের আন্দোলন চলবে। স্থানীয় লোকজন জানান কিছুদিন পরপরই যমুনা গ্রুপে এরকম সমস্যার সৃষ্টি হয়। যার কারণে জনসাধারণ ও পথচারিদের নানান সমস্যা সম্মুখীন হতে হয়।
কোনাবাড়ী থানা পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।