প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের ফজলুল করিম

হাবিবুর রহমান
মুন্সিগঞ্জ-২, এনসিপির মাজেদকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন জামায়াতের ফজলুল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মুন্সিগঞ্জের সংসদীয় তিনটি আসনে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে মুন্সিগঞ্জ-২ আসনে
এনসিপির প্রার্থী মাজেদদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাড়িয়েছেন জামায়াতের প্রফেসর এবিএম ফজলুল করীম।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
এবিষয়ে তিনি ফেইসবুক পোস্টে উল্লেখ্য করেন,
আলহামদুলিল্লাহ ! মুন্সিগঞ্জ-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে কল্যাণকর রাষ্ট্র বির্নিমানে বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংঙ্গিবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পাবার পর থেকে দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় মুন্সিগঞ্জের অলিতে গলিতে প্রচারণা চালিয়েছি, মানুষের সাথে মিশেছি। চেষ্টা করেছি প্রতিটি ওয়ার্ডে যাওয়ার, প্রত্যেক মানুষের কাছে পৌঁছানোর। কতটুকু পেরেছি জানিনা কিন্তু যাদের কাছে গিয়েছি তারা আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন, সমর্থন দিয়েছেন, ভালোবেসেছেন ও সাহস যুগিয়েছেন তাতে আমি সত্যিই অভিভূত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই এলাকার দায়িত্বশীলরা এবং সাধারণ মানুষেরা খেয়ে না খেয়ে রাত-দিন একাকার করে আমার জন্য যে অমানবিক পরিশ্রম করেছেন তাতে আমি কৃতজ্ঞ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।