
শহীদুল ইসলাম শরীফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১ আসনের রাজনৈতিক সমীকরণ এখন বেশ আকর্ষণীয় করে তুলেছে।
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নানা নাটকীয়তা আর আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পেয়ে আজ বুধবার (২১জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন দই প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম লড়বেন তাঁর দলীয় প্রতীক ‘হাত পাখা’ নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা লড়বেন ‘হরিণ’ মার্কা নিয়ে।
উল্লেখ্য যে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে বিভিন্ন কারণে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র অযোগ্য ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে দমে না গিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তাঁদের মনোনয়নপত্রের বৈধতা প্রদান করে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন থেকে তাঁদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।