প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

হাফিজুর রহমান
১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বলাতুলি ইউনিয়নের
পদ্মা নদীর মধ্যচর এলাকায় ভাসমান অবস্থান মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে পদ্মা নদীর মধ্যচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা ও নৌ-পুলিশের সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার অভিযোগ- আহাদ আলী কাজল প্রায় ১৮ দিন আগে নিখোঁজ হয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।