প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

মো: ইলিয়াস চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমানের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদিক সম্মেলন করেছেন তিনি।
বুধবার দুপুরে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডের পাশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আয়োজিত সম্মেলনে ২৬ দফা কর্মপরিকল্পনা ঘোষনা করেন গাজীপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান।
তিনি বলেন, এ কর্মপরিকল্পনার লক্ষ্য গাজীপুর-১ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শ্রমিক অধিকার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।