প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী
রবিউল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৭০, মানিকগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, এই আসনে মূল ধারার রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের তালিকা ও বরাদ্দকৃত প্রতীক:
নির্বাচন কমিশন ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীরা যে সব প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন:
১ আফরোজা খানম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ
২ আবুল বাশার বাদশা জাতীয় পার্টি (জাপা) লাঙ্গল
৩ মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র সূর্যমুখী ফুল
৪ মুহাম্মদ সাঈদনূর বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা
৫ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল
৬ মো: আতাউর রহমান আতা স্বতন্ত্র ফুটবল
৭ মো: শাহজাহান আলী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মোটরগাড়ি (কার)
৮ রফিকুল ইসলাম খান স্বতন্ত্র মোটরসাইকেল
৯ সামসুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা।
নির্বাচনী প্রস্তুতি ও পরিবেশ
প্রতীক বরাদ্দের পর থেকেই মানিকগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপি প্রার্থী আফরোজা খানম দলীয় প্রতীক 'ধানের শীষ' এবং জাতীয় পার্টির আবুল বাশার বাদশা 'লাঙ্গল' প্রতীক নিয়ে মূল আলোচনায় থাকলেও ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরাও প্রচারণায় বড় প্রভাব ফেলার সম্ভাবনা রাখছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে সকল প্রার্থীকে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকেই প্রার্থীরা তাদের অনুকূলে বরাদ্দকৃত প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।