প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

দেবুল কুমার দাস
যশোর-১ আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।মোস্তফা কামাল মিন্টু বলেন- ধানের শীষ প্রতীক পেয়েছি এবং নুরুজ্জামান লিটনের পক্ষ থেকে শার্শা উপজেলাবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। নুরুজ্জামান লিটন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নুরুজ্জামান লিটনকে বিজয়ী করে বিএনপিকে যশোর-১ আসন উপহার দেব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন-- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।