প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলেজে শিবিরের বিক্ষোভ মিছিল

সুমন আহমদ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসের জারুলতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে এমসি কলেজ শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের ষড়যন্ত্রে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা বলেন, অতীতে ক্ষমতায় থেকেও ওই দল কখনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি এবং এখনো ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বক্তারা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান এবং ছাত্র অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাঈল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।