প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

মোহাম্মদ এমরুল ইসলাম
নরসিংদীর মনোহরদীতে হিফজুল কোরআন মাদরাসার হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ জানুয়ারী)বিকালে উপজেলার মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লালেবাড়ীতে অবস্থিত মনোহরদী মডেল মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাইহান ও হাফেজ মোহাম্মদ সাইফ এর মাথায় অতিথিবৃন্দ পাগড়ী পরিয়ে দেন এবং নবাগত হাফেজদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
এ সময় বক্তারা বলেন,হাফেজে কোরআনরা জাতির গর্ব। কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিয়ে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই সবার প্রত্যাশা। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দ্বীনি জ্ঞান ও আমলের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।