প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শিশু, ঘাতক পলাতক

এসএম শাহাদাত
কালিগঞ্জে অবৈধভাবে চলাচলকারী ডাম্পারের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন ছোট বোন নুসরাত (২)। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া ফরিদপর সড়কে ঘটেছে। তবে ঘাতক ডাম্পার চালক পলাতক।সরেজমিনে ও থানা সুত্রে জানাগেছে, নিহত শিশুটির নাম মাহির হোসেন (১১)। সে বেজুয়া ফরিদপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে ও বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য জাহিদ আলমসহ অনেকে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে পিতা রবিউল ইসলামের মোটরসাইকেলে যাওয়ার পথে ফরিদপুর নামক স্থানে অবৈধ ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় ডাম্পার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডাম্পারের বাড়ি খেয়ে পড়ে যায় মাহির। পিতার আত্মচিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। মারাত্মকভাবে আহত হয়েছে রবিউল ইসলামের বোন নুসরাত (২)। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। তবে ঘটনা স্থল থেকে ডাম্পারটি জব্দ করেছে থানা পুলিশ, কিন্তু ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।