
শেখ শামীম হাসান
বাগেরহাটের মোল্লাহাটে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার পুরাতন ঘোষগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত আজিজ শেখ (৩৮) মোল্লাহাট উপজেলার পুরাতন ঘোষগাতী গ্রামের আক্কাচ শেখের ছেলে।
মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পুরাতন ঘোষগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯৫০ পিস ইয়াবাসহ আজিজ শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।