প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ সাদ্দাম হোসেন
বরিশাল সদর উপজেলা আওতাধীন ৯নং টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সিরাজুল ইসলাম (লাবু)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কামাল হোসেন খান, মোঃ সোহাগ আকন, মোঃ রিমন আকন, মোঃ শাহিন মোল্লা, মোঃ মোকলেছ ও মোঃ রাসেল হাওলাদার। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন শিপন ফকির ও বাহাদুর সরদার।
জানা গেছে, নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে ৪৫ দিনের জন্য অনুমোদন প্রদান করেন বরিশাল সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ রাজিব খান ও সদস্য সচিব মোঃ মিরাজ হাওলাদার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।