প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মিজানুর রহমান মুবিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছে গোলাম আজম সৈকতের পক্ষে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন। তার মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল সহ বিএনপি নেতৃবৃন্দ শস্তি প্রকাশ সহ গোলাম আজম সৈকতকে ধন্যবাদ জানিয়েছেন। এ আসনের বিএনপি এবং অঙ্গ সংগঠন এর নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐকবদ্ধতার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নানা রকম পোস্ট করে সামজিক প্লাটফর্ম সরগরম রেখেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।