প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান -মাদারীপুর সরকারি কলেজে, ০৩ দিন ব্যাপি পিঠা উৎসব ২০২৬ শুরু হয়েছে। প্রফেসর মো:লুৎফর রহমান খানের(অধ্যক্ষ,মাদারীপুর সরকারি কলেজ)সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মাদারীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এহতেশামুল হক,পুলিশ সুপার, মাদারীপুর। এবছর দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে -পিঠা উৎসব ২০২৬ উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হয়,গতকাল ১৯ শে জানুয়ারি, সকাল ০৯ঘটিকায়,চলবে ২১ জানুয়ারি বিকেল ০৫ টা পর্যন্ত। প্রতিদিন ষ্টলগুলো ০৯টা থেকে ০২ টা পর্যন্ত চলমান থাকে।পিঠা উৎসবে প্রায় ৫০ টি ষ্টলে-কুলি পিঠা,পাটি শাপটা,সাজ পিঠা,চিতই পিঠা,ভাপা পিঠা,সুই পিঠা,দুতকুলি পিঠা সহ হরেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে।আয়োজক বৃন্দ বলেন, দেশীয় সংস্কৃতি ও গ্রামীন ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।