প্রিয় সবাই,
আমাদের সকলের প্রিয় মো: আতিকুর রহমান, যে কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম উপজেলার ০১ নং কাশীনগর ইউনিয়নের বারইয়া গ্রামের বাসিন্দা। সে পড়াশোনার পাশাপাশি কাশীনগর বাজারে ছোট্ট একটা কাপড় দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করতেছিলেন। তার আছে উদ্যমী স্বপ্ন এবং সকল কিছুর পাশাপাশি ভালো খেলাধুলাও করে থাকেন। যে সকল কিছুতে পারদর্শীতার সম্মুখসারীতে থাকার চেষ্টা করে থাকে।
মাত্র ২২ বছর বয়সে কিডনিজনিত রোগের বিরুদ্ধে লড়াই করছেন আমাদের সবার প্রিয় অমায়িক আতিক।

তার Nephrotic Syndrome, AKI ,El(Corrected),Acute Pancreatitis,sepsis,HSV রোগ শনাক্ত হয় যা খুবই ব্যায়বহুল এবং সময়সাপেক্ষ।
ডাক্তারের নির্দেশনা অনুযায়ী :
প্যানক্রিয়াটাইটিস এবং কিডনিজনিত তীব্র ভাইরাস ও রক্তরোগ কিছুটা সচল হলে কিডনি বায়োপসি করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলমান রাখবে।

বর্তমানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ: ২৫-৩০লক্ষ টাকা।
চিকিৎসা দ্রুত চালিয়ে যেতে বৃহৎ অর্থসংস্থানের প্রয়োজন। বর্তমানে তার "High Risk" স্তরের কারণে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা চলমান রাখাই একমাত্র সমাধান।
পাশাপাশি আতিক নিজেও যেকোনো বিপদ আপদে এভাবেই সাহায্য চেয়েছেন অন্যের হয়ে। এখন সে নিজেই বেঁচে থাকার লড়াইয়ে আমাদের সহযোগিতা কামনা করছেন।
ইতোমধ্যে, তার চিকিৎসার কাজে ব্যয় হয়েছে প্রায় ১৮/২০ লক্ষ টাকা।
আতিকের পরিবারে, মা-বাবা এবং আতিকসহ তারা দুই ভাই এবং একবোন। ভাইবোনের মধ্যে আতিক সবার বড়। পাশাপাশি তার স্ত্রী-সহ একটা ছোট্ট ফুটফুটে শিশুও রয়েছে।
তার পরিবার এখন পর্যন্ত আতিকের চিকিৎসায় তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা সবাই যদি একসাথে এগিয়ে আসি, তাহলে আমাদের উছিলা করে আতিক পাবে নতুন জীবনের আলো। এবং তার মাসুম বাচ্চার মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ।
ভেবে দেখুনতো, আল্লাহ না করুক! আতিকের জায়গায় আমি অথবা আপনি বা আপনার কাছের কেউ এমন পরিস্থিতির স্বীকার হলো!
আসলে বিপদ বলে কয়ে আসেনা, তেমনটাও ঠিক আতিকের বেলায় হয়েছে। আতিকের পরিবারের যথেষ্ট সামর্থ্য ছিলো সকল ব্যায় বহনের। তবে মাঝেমধ্যে জীবনে কিছু ধাক্কা আসেই তা শুধু আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করিয়ে আমাদের স্মরণ করিয়ে দেন।

আপনার ছোট্ট সাহায্যই হতে পারে জীবন বাঁচানোর কারণ!
➡ যারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে চান, অনুগ্রহ করে নিচের একাউন্টে দাণ করুন।
** Atikur Rahaman
Ac No- 7017346591276
ROUTING NO- 090270608
Dutch Bangla Bank Ltd.
CUMILLA BRANCH**
01568828996 (SELF-Bkash &Nagad)
01937049754 (SELF-Bkash &Nagad)

শেয়ার করুন – আপনার একটি শেয়ার আরও অনেককে সাহায্য করতে অনুপ্রাণিত করতে পারে!
মো: আতিকুর রহমানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
#save_Atiq
#Save_a_father