প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

রাসেল শেখ
গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা বলেন, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি।
আমরা আরো জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।