প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো.ইমরান হোসেন
গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান--টালাবহ মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাউমান--টালাবহ মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন হাইস্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ডাঃ মো. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হারেজ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বি.আর.ডি.বি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হাই স্কুলের দাতা সদস্য ইমরান হোসেন হান্নান,
দাতা সদস্য যথাক্রমে মো.হাবিবুর রহমান, মো. আব্দুল আজিজ, মো.জয়নাল আবেদীন, আবু তাহের, মৌ.মোফাজ্জল হক, আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।