প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

রবিউল ইসলাম
১৯ জানুয়ারি – সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় সোমবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।নিহতরা হলেন: দশানি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
স্থানীয় সূত্র ও সিঙ্গাইর থানা পুলিশ জানিয়েছে, গত রোববার রাত দুইটার দিকে মজনু ও দ্বীন ইসলাম ইমাননগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে দেখা গেলে স্থানীয়রা তাঁদের আটক করেন। এরপর গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হন তারা। আহত অবস্থায় রাত আড়াইটার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়রা ঘটনার পরমার্শ দিয়েছেন, এ ধরনের জনতার হাতে বিচার ও অতিরিক্ত সহিংসতা বন্ধ করা জরুরি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।