প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সাইফুর রহমান পারভেজ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব খন্দকার নূরুল হক। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনছার ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, গণভোটে সাধারন জনগণকে অংশগ্রহনের নিমিত্বে সচেতনাতা বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহনের বিষয়ে মতামত প্রদান করেন। সেই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।