প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে নোটিশ

এম কে ভুইয়া সোহেল
টাঙ্গাইলের নির্বাচনী এলাকা ১৩৭, টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর)আসনের স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধান লঙ্ঘন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।১৮ জানুয়ারী এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান হয়।নোটিশে উললেখ করা হয় ৫ এবং ৭ জানুয়ারী সালাউদ্দিন আলমগীর রাসেল তার নিজ বাসভবনে লোকজন নিয়ে মিটিং,সমাবেশ ও আপ্যায়নের আয়োজন করেছেন মর্মে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা পেয়ে এর ব্যাখ্যা চেয়ে ২২ জানুয়ারী বিকেল ৩টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে দেলদুয়ার সিভিল জজ আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।এঘটনায় এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।