প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

মোঃ ফরহাদ হোসেন
বদলগাছী উপজেলার জাবারীপুর বাজারের পশ্চিম পার বাঁধের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৯ জানুয়ারি২০২৬) সোমবার বেলা আনুমানিক ২টার দিকে বদলগাছী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি নওগাঁ জেলার আক্কেলপুর উপজেলার সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।