প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

মোঃ হিরন চোধুরী
সাভার রাজাশন ৮নং ওয়াডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে এবং সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। রবিবার বাদ মাগরিব সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ রাজাশন রমজান মসজিদের পাশে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহসভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, সাভার পৌর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও ৮নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।