সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ২ টায় দাউদপুর হাট ঘুরে দেখা যায়, হাটে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটো, লাউ, বেগুন, মুলাসহ বিভিন্ন সবজিতে সয়লাব পুরো হাট। মানভেদে প্রতি কেজি আলু ৩০-৬০ টাকায়, প্রতি কেজি ফুলকপি ৩০- ৪০ টাকায়,প্রতি কেজি বাঁধাকপি ২০ টাকায়, প্রতি কেজি টমেটো ৪০ টাকায়, প্রতি কেজি গাজর
৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজিতে ভরপুর থাকলেও ব্যবসায়ীরা বলছেন, প্রতিটি পণ্যের দাম বাজার অনুযায়ী বেশি। তবে কৃষকদের ভাষ্য উল্টো। তারা জানান, চাহিদার তুলনায় তারা কম দাম পাচ্ছেন। এরপরও সবজি বিক্রি করে দাম পেয়ে তারা খুশি।হাটে নতুন আলুর কদর সবচেয়ে বেশি।প্রকারভেদে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে ৮০০-১৫০০ টাকায়।
কৃষকরা বলছেন, এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। কিন্তু শীতের শুরুতে বৃষ্টির কারণে সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে দামও বেড়ে যায়। তবে গত দু সপ্তাহের ব্যবধানে সবজির দাম অনেক কমে এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে আগাম শীতকালীন সবজিতে সয়লাব থাকে। তাই দাম এখন অনেক সহনশীল।
নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার কৃষক মাহবুব আলম বলেন, ❝ পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলাম, কিন্তু আশানুরূপ বাজার মূল্য পাইনি।❞
দাউদপুর ইউনিয়নের
রঘুনন্দনপুর গ্রামের এক কৃষক বলেন, ❝ হাটে সবজির সরবরাহ বেশি ফলে দামে পোষাচ্ছে না।❞
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান,
❝নবাবগঞ্জের পলি এলাকায় এবার সবজির বাম্পার ফলন হয়ছে এবং কৃষক বাজার দরও ভালো পাচ্ছে।❞