প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

মোঃ মশিউর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ—ভারপ্রাপ্ত) ও রেঞ্জ ডিআইজি, রংপুর।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দিনাজপুরে আগমনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন অ্যাডিশনাল ডিআইজি। সভায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।