প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজুরের দোকানে অভিযান

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার চালানো অভিযানে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
এছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।অভিযান সূত্রে জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই এসব খেজুর বিনষ্ট করা হয়। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া গেলে প্রায় ৩০ কেজি গুড় বিনষ্ট করা হয়। অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রঙ নষ্ট করা হয়। বিশেষজ্ঞ দলের সদস্যরা এসব খাদ্য ঘটনাস্থলেই পরীক্ষা-নিরীক্ষা করেন।এসময় উপস্থিত ছিলেন— বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।