প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসার গৌরবময় সাফল্য

মেহেদী হাসান
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৫ রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদ্রাসা। সেই সাথে প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) পর্যায়ে ৩ স্থান অর্জন করছেন অত্র প্রতিষ্ঠানের চৌকস অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল বাতেন।
উল্লেখ্য যে, বিগত জাতীয় শিক্ষা সপ্তাহে বিশ্লেষন করলে দেখা যায় যে, অত্র প্রতিষ্ঠানটি ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলা, জেলা পর্যায়ে বেশ কয়েকবার শ্রেষ্ঠত্ব অর্জন করছে। বিশেষ করে অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল বাতেন ২০১৯ সাল থেকে নবাবগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত বিজয়ের মুকুট অক্ষুণ্ণ রেখেছেন।
অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিদুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, ❝১৯৫৪ সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করছে , যা আমাদের জন্য গর্বের বিষয়।❞
অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে তারা আরও আন্তরিকভাবে কাজ করে যাবে।
এ সাফল্যে মাদ্রাসা পরিবার, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।