প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

সোহেল আরমান
চট্টগ্রাম সীতাকুণ্ড উত্তর সলিমপুর ৩নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়বাদী দলের সাবেক চেয়ারপারর্সন আপোষহীন দেশনেত্রী তিনবার প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সলিমপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, সলিমপুর বিএনপি'র আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, ৩ নং ওয়ার্ডের বিএনপি 'র সভাপতি মোহাম্মদ নাসির,৩ নং ওয়ার্ডের নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সলিমপুর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, এ মাহফিলে আরো উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা,এ মাহফিলে বিএনপি'র সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে এই দোয়া মাহফিল শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।