প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 18, 2026 ইং
নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

মোরছালীন
নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল গফুর সরকার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
শনিবার ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের শুনানি শেষে আব্দুল গফুর সরকারের আপিল নামঞ্জুর করা হয় এবং সিদ্দিকুর আলম সিদ্দিকের প্রার্থিতা বহাল রেখে তার পক্ষেই চূড়ান্ত রায় দেন মাননীয় নির্বাচন কমিশন।
এ রায়ের মাধ্যমে নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের নির্বাচন অংশগ্রহণের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।