প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

মো আমিনুল ইসলাম
এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পিরোজপুরের মঠবাড়ীয়ায় সামাজিক সংগঠন ‘শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সংগঠনের কার্যালয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য ও নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের অন্যতম উপদেষ্টা এ. কে. এম মহসিন উদ্দীন (মনির)।
শপথ গ্রহণ শেষে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
‘যুবশক্তির বাঁধন, সুশীল সমাজের সাধন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ।
সভায় বক্তারা বলেন, এলাকার আর্তমানবতার সেবা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে এই ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।