প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
সলিউশন লার্নিং ইংলিশ জাউয়া বাজারে কিডস কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুশাররফ হোসেন
সলিউশন লার্নিং ইংলিশ জাউয়া বাজার কর্তৃক আয়োজিত কিডস কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর গৌছুল হক নাঈম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সামসুল কবির মুহিত, অসীম চক্রবর্তী ও মাওলানা কমর উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিউশন লার্নিং ইংলিশের ইন্সট্রাক্টর সেলিম মিয়া, মেহেদী হাসান ইমন, সুমাইয়া বেগম, হামিদা বেগম, এমজাদ হোসেন, লিলি বেগম, তানহা রিয়া দীপ্তি ও তামান্না বেগম।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।