প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধার

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের ফুলবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দুটি চোরাচালান প্রতিরোধ অভিযানে আনুমানিক ২ লাখ ৪১ হাজার ২০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি ও রসুলপুর বিওপি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৬০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১,৫৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৪১,২০০ টাকা (দুই লক্ষ একচল্লিশ হাজার দুইশত টাকা)।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্য উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।