প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

মেহেদী হাসান
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোছাঃ শাহনাজ বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মোঃ আমিনুর ইসলামের স্ত্রী। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে নবাবগঞ্জ–বিরামপুর সড়কের শওগুনখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম ভাইয়ের ভ্যানে করে বসে ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি চার্জার অটো ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ডান পাশে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
নিহত শাহনাজ বেগম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কাশিপুর এলাকার মাহমুদপুর (বামনগড়) গ্রামের বাসিন্দা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।