প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ৫৪ বিজিবির জনসচেতনতা মূলক আলোচনা

বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় রাঙামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ৫৪ বিজিবির অধিনস্ত সাজেক উদলছড়ি বিওপির, বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান ও বিওপির সদস্যগণ দুর্গম উদলছড়ি পাড়ার কারবারি ও বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে আসন্ন সংসদ নির্বাচন বিষয়ে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (১৫জানুয়ারি) সকালে উদলছড়ি গ্রামের কারবারি ও বসবাসরত জনগোষ্ঠিদের নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে জনসাধারণের নির্ভিগ্নে ভোট প্রদান ও সুসৃঙ্খল পরিবেশ বজায় রাখার উপর বিশেষ গুরুতারপ করা হয়।
নির্বাচনের সময়ে যেন কোনো উশৃংখল পরিবেশ সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বিওপি কমান্ডার বলেন, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশ মোতাবেক সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সজাগ রয়েছে এবং পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বদ্ধপরিকর। তদুপরি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্টির একান্ত সহযোগিতা কামনা করেছে বিজিব।
উক্ত আলোচনা সভায় গন্ডাছড়া পাড়ার বদীচন্দ্র কারবারি বলেন, বিজিবি যেভাবে আমাদের সবসময় চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে আসছে সে হিসেবে আমরাও বিজিবিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করবো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।