প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মোহাম্মদ উল্লাহ স্টাফ রিপোর্টার নোয়াখালী
নির্ধারিত সময়ে হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং সরকারিভাবে রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানকালে দুদক টিম হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে। এ সময় হাসপাতালের সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।