প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
উন্নয়ন বৃদ্ধিতে দুই দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণ কর্মসূচি
মোঃ রবিউল রবি
মূল উদ্দেশ্য ছিল পর্যটন খাতে মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও সরকারের যুগ্মসচিব মিজ সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুবীর শাহা। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক জনাব মো: কাবিল এবং কনকর্ড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব উজ্জ্বল বসাক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিনোদন পার্ক ব্যবস্থাপনা, পর্যটক ও দর্শনার্থীদের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি ও সেবার গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তবভিত্তিক উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।