প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

মোহাঃ হারুন অর রশিদ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ চার বাংলাদেশী নাগরিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র সীমান্তের অতন্দ্র প্রহরীরা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার সময় বকচর বিওপি'র বিজিবির টহল দল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের সীমান্ত এলাকার বকচর বকচর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককারীরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
অভিযানে বকচর গ্রামের মোঃ শাহিন, রংপুর জেলার মিঠাপুকুরের মোঃ তারাজুল ইসলাম, রাজশাহী বোয়ালিয়ার মোঃ শফিকুল ইসলাম মুন্না ও শিবগঞ্জ উপজেলার লহালামারি গ্রামের মোঃ মিজানুর রহমান আটক হয়।
আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।