প্রিন্ট এর তারিখঃ Jul 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
সাংবাদিক ও ডিবি পরিচয়ে অপহরণ

মোঃ আবু সাইদ শান্ত
জেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (৪২) এবং শাহিন হোসেন (৩৪)।
ভুক্তভোগী সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিপ্লব। অভিযোগ অনুযায়ী, গত ১২ জানুয়ারি তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার মোট ২ লাখ ১০ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর তদন্ত চালিয়ে ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।